আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

Anwara Begum Muslim Girls High School & College

আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

Anwara Begum Muslim Girls High School & College

সকল নোটিশ
Sl. Date Headine Description View
1 26-Aug-2026 একাদশ শ্রেণিতে (কলেজ শাখা) অনলাইন ভর্তি আবেদন: শিক্ষাবর্ষ ২০২৬-২৭ এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে (কলেজ শাখা) অনলাইন ভর্তি আবেদন আগামী ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে । ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সূচি ও তথ্যসমূহ নিচে দেওয়া হলো:📅 ভর্তি কার্যক্রমের সময়সূচি ও তারিখ:১. অনলাইন আবেদন শুরু ও শেষ: ০২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ (রাত ৮:০০ টা পর্যন্ত)। ২. ফল প্রকাশ ও সিট নিশ্চায়ন (Nischayan): ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ (রাত ৮:০০ টা পর্যন্ত)। ৩. কলেজে সরাসরি চূড়ান্ত ভর্তি: ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। ৪. একাদশ শ্রেণির ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬।💻 প্রতিষ্ঠানে অনলাইন আবেদনের বিশেষ ব্যবস্থা:ভর্তিচ্ছু ছাত্রীদের সুবিধার্থে আবেদনের নির্ধারিত দিনগুলোতে (০২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত) প্রতিষ্ঠানের অফিসে সকাল ১০:০০ টা থেকে দুপুর ৩:০০ টা পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যেসব শিক্ষার্থীর নিজের আবেদন করতে সমস্যা হবে, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজে এসে আবেদন সম্পন্ন করতে পারবে।📌 আবেদন সংক্রান্ত সাধারণ নির্দেশনাবলী: আবেদনের মাধ্যম: সরকারি ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।কলেজ সিলেকশন: আবেদন করার সময় পছন্দক্রমের তালিকায় অবশ্যই "আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ" সিলেক্ট করতে হবে। হেল্পলাইন: ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা তথ্যের জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল হেল্পলাইন নম্বর ০১৩০৯ ১০৮১৩৮, ০১৬৮১ ৬৭৬৭৬৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ভর্তিচ্ছু ছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হলো। আদেশক্রমে, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৩, নাজিমুদ্দিন রোড, ঢাকা।
2 27-Jul-2026 শোক সংবাদ অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির চেয়ারম্যান জনাব সামসুন নাহার ভুইঁয়ার স্বামী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম ২৬/০৭/২০২৬ইং রোজ রবিবার বিকাল ৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।
3 21-Jun-2026 একাদশ শ্রেণির চুড়ান্ত পরীক্ষা ২০২৬ এতদ্বারা একাদশ শ্রেণি শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৫/০৬/২০২৬ইং চুড়ান্ত পরীক্ষা ২০২৬ইং অনুষ্ঠিত হবে। ছাত্রীদের জুন মাসের বেতনসহ সকল বকেয়া বেতনাদি ও পরীক্ষা ফি আগামী ২৪/০৬/২৬ইং তারিখের মধ্যে জমা দিয়ে শ্রেণি শিক্ষক থেকে প্রবেশপত্র গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো। অধ্যক্ষ
4 18-Jun-2026 অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ (শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত) এবং প্রার্ক-নির্বাচনী পরীক্ষা ২০২৬ (দশম শ্রেণি) এতদ্বারা শিশু থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০৬/২০২৬ইং শিশু থেকে ৯ম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৬ইং অনুষ্ঠিত হবে। ছাত্রীদের জুন ও জুলাই মাসের বেতনসহ সকল বকেয়া বেতনাদি ও পরীক্ষা ফি আগামী ২৫/০৬/২৬ইং তারিখের মধ্যে জমা দিয়ে শ্রেণি শিক্ষক থেকে প্রবেশপত্র গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো। অধ্যক্ষ
5 31-Mar-2026 ১ম মাসিক পরীক্ষা ২০২৬ নোটিশ এতদ্বারা শিশু থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০৪/২০৬ইং থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি এবং ০৭/০৪/২৬ইং থেকে শিশু থেকে ৫ম শ্রেণির ১ম মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্রীদের এপ্রিল মাসের বেতনসহ সকল বকেয়া বেতনাদি ও পরীক্ষা ফি ২০০/- টাকা আগামী ০২/০৪/২৬ইং তারিখের মধ্যে জমা দিয়ে শ্রেণি শিক্ষক থেকে প্রবেশপত্র গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো। ধন্যবাদান্তে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।
6 30-Dec-2025 প্রতিষ্ঠান রেজাল্ট স্থগিত ও বন্ধ নোটিশ ২০২৫
7 01-Dec-2025 শিশু থেকে পঞ্চম শ্রেণি বালক/বালিকা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বালিকা ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
8 27-Nov-2025 বার্ষিক পরীক্ষা ২০২৫ রুটিন (ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত)
9 27-Nov-2025 বার্ষিক পরীক্ষা ২০২৫ রুটিন (শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত)